জামালপুর বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীর মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বকশীগঞ্জ দড়িপাড়া বাবুল চিশতীর ইন্ড্রাস্টিয়াল পার্কের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন মুক্তিযোদ্ধা, বেকার শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খাঁন,মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ সেলিম মাষ্টার, মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী, মুক্তিযোদ্ধা আমিনুল মাষ্টার,মুক্তিযুদ্ধা বাছেদ মিয়া,মুক্তিযুদ্ধা মমতাজ উদ্দিন,মুক্তিযুদ্ধা নওশেদ আলী, মুক্তিযোদ্ধা সোজা মিয়া, মাওলানা বেলাল হুসাইন ও বেগম জুলেখা ইয়াসমিন প্রমুখ।
এ সময় বক্তারা বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীর মুক্তির দাবী জানান। সেই সাথে সকল প্রকার ষড়যন্ত্রকে প্রতিহত করে,বকশীগঞ্জ জুট মিলের বেকার শ্রমিক ও কর্মচারীদের কর্ম ফিরে পেতে মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী উন্নয়নের অগ্রদূত জননেএী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেন।


