মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলা বিএনপির নতুন দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের ঝংকার সিনেমা হলের পাশে এ কার্যালয় আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুজ্জামান মতিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান বাবুল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার, মমতাজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব আব্দুল্লাহ আল সাফী লিপন,জাহাঙ্গির আলম পুলক, যুগ্ন আহব্বায়ক আল আমিন বিদুৎ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,উপজেলা ছাত্রদল নেতা যুবাইদুল হাসান শামীম,পৌর ছাত্রদলের নেতা আবু নাসের প্রমুখ।


