14.9 C
Munich
Monday, June 15, 2026

ময়মনসিংহ ডিবি’র বিশেষ অভিযানে ৯ জন মাদক ব্যবসায়ী ও ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-১১

Must read

উর্মিবাংলা প্রতিদিন রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) নির্দেশনায় এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ জানুয়ারি সোমবার রাত ১১টায় কোতোয়ালী থানা এলাকা আকুয়া থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ ওমর ফারুক অমিত (২২), মোঃ মুন্না (২৪), মোঃ জিল্লুর রহমান ঝিনুক (৩০), মোঃ জহির উদ্দিন টিটু (২৩) মোঃ কাজল মিয়া (১৯), সাব্বির হোসেন (২২), মোঃ ঝন্টু মিয়া (২৪), মোঃ শুভ (২০)।

২৭ জানুয়ারি সোমবার অপর অভিযানে, গৌরীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় ফোর্স। বিকাল ৫টা ৩০ মিনিটে গৌরীপুর থানাধীন ফুলবাড়ীয়া এলাকা থেকে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ বেবি খাতুন (৪৫)-কে গ্রেফতার করে।

২৬ জানুয়ারি রবিবার অভিযানে, এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৮টা ১৫ মিনিটে রহমতপুর বাইপাস থেকে ত্রিশাল থানার মামলা নং-৩০(১০)১৯ এর আসামী মোঃ আজিজ (২৫)-কে গ্রেফতার করে এবং ডিবি’র তদন্ত ওসি ফারুক আহম্মেদ-এর সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানার গনধর্ষণ মামলা ১৬(১)২০২০ এর আসামী মোঃ আঃ হাই (২৮)-কে জামালপুর থেকে ধর্ষণে ব্যবহৃত অটোরিক্সাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের গতকাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article