জামালপুর বকশীগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এন.এম.উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বায়েজিদ বিন রফিক,মোঃ নূর ইসলাম,মোঃ হুমায়ুন কবীর ও বাদল কুমার সেন।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রামেশ্বর চন্দ্র সাহা,প্রনব কুমার সেন, মোঃ হেদায়েতুল ইসলাম বাদল সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ। অনুষ্ঠান পরিচানা করেন সিনিয়র ইংরেজী শিক্ষক মোঃ মনিরুজামান মনির।
উক্ত বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী, উমমুল ওয়ারাকা, ইশতিয়াক আহম্মেদ অয়ন,ফাদিয়া খানম মিলা,আশিক,রাহাত বিন মিজান, খেলনা খানম সহ আরও অনেকে। বিদায়ী পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার উপকরণ স্কেল, কলম, ক্লিপবোর্ড, জ্যামিতি সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন স্কুলের শিক্ষক ও অতিথিবৃন্দ ।
অতিথি ও শিক্ষকমন্ডলীরা এস.এস.সি পরিক্ষার্থীদের ভালো ফলাফল ও সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন।
বকশীগঞ্জে এন.এম.উচ্চ বিদ্যালয়ে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


