21.8 C
Munich
Monday, June 15, 2026

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বাবুকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ সংবর্ধনা জানাবে আজ

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ আজ (৮ জানুয়ারি বুধবার) তার কৃতি সন্তান একেএম আফজালুর রহমান বাবুকে সংবর্ধনা জানাবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মী বাবু সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আসায় বৃহত্তর ময়মনসিংহ জুড়ে বয়ে যায় আনন্দ উচ্ছাস। তারই ধারাবাহিকতায় আজ টাউন হল প্রাঙ্গনে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে তা হতে যাচ্ছে ঐতিহাসিক।

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর যৌথ উদ্যোগে এই বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বেলা ২টা ৩০ মিনিটে টাউন হল প্রাঙ্গনে এই অনুষ্ঠান শুরু হবে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করেন একেএম আফজালুর রহমান বাবু। ইতিপূর্বে তিনি সবশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ আকুয়া হাজী বাড়ির মরহুম মতিউর রহমান-মর্জিনা বেগম এর সন্তান। ময়মনসিংহের এই কৃতি সন্তান স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন পর্যায়ক্রমে জাতীয় কমিটির সদস্য, প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে গুরু দায়িত্ব পালন করেন। হাইপ্রোফাইল এই সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে নিবেদিত প্রাণ এই রাজনীতিক তার পরিচ্ছন্ন, প্রজ্ঞা ও সাহসী নেতৃত্বের জন্য খুবই জনপ্রিয়। যার প্রমাণ সর্বশেষ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রাথীর মধ্যে তিনিই নির্বাচিত হন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নব-গঠিত এই কমিটিতে সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু দায়িত্ব লাভ করেন।

আফজালুর রহমান বাবু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ময়মনসিংহে আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। জেলা আওয়ামী লীগ সভাপতি এড: জহিরুল হক খোকা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড: মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সংবর্ধনা সফল করতে সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড: নুরুজ্জামান খোকন। বক্তব্য রাখবেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোফাখখার হোসেন খোকন ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট।

কেন্দ্রীয় নেতার আগমনে মহানগর স্বেচ্ছাসেবক লীগ বিশাল মোটর সাইকেল বহর নিয়ে ঢাকা বাইপাস থেকে টাউন হল মোড় পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানাবে বলে জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হুদা সুজন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article