21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে সোনার বাংলা পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Must read

বকশীগঞ্জে সোনার বাংলা পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে পাঠদান পাঠশালা থেকে অংশ গ্রহনকারী সমাপনি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সেই সাথে মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে স্কুলটির কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান। সোনার বাংলা পবালিক স্কুলের পরিচালক মন্ডলীর সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম.শাহীন আল আমীন,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,সাবেক প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন,যুবলীগ নেতা খন্দকার শামীম আহাম্মেদ,পৌর যুবলীগের সদস্য আতিক সিদ্দিকী,ফারিয়ার সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান তৌহিদ ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে সাবেক শিক্ষক ছালেক সিদ্দিকী,সাংবাদিক মাসুদ উল হাসান,সোনার বাংলা পবালিক স্কুলের পরিচালক মন্ডলীর সদস্য সাংবাদিক এম.এ ছালাম মাহমুদ,পরিচালক মন্ডলীর সদস্য তরুণ কথা সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য,সাংবাদিক মতিন রহমান, শাহীনূল বারী মজনু,মোঃ ওয়াজেদ আলী,ডাঃ নিশিাত তাসনিম বৃষ্টি,সিফিক সিদ্দিকী দিগন্তসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পাঠশালার অ্যাম্বাসেডর কবি ও সাহিত্যিক মনিরুজ্জামান মনির।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article