9.9 C
Munich
Tuesday, June 16, 2026

এসপি আহমার এর নির্দেশে মাদক ও অপরাধ দমনে সদর সার্কেল আল-আমীন পুরো একশনে

Must read

সুমন ভৌমিকঃ নবাগত পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ময়মনসিংহে যোগদান করেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। তিনি ময়মনসিংহে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের বলেছিলেন “মাদকের সাথে কোন আপোস নয়”। নবাগত এসপি কথা দিয়েছেন। কথা রেখে চলেছেন। আর তা প্রতিফলন ঘটালেন বুধবার রাত ৯টা থেতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযানের মধ্যদিয়ে।

এসপি’র নির্দেশ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমীন এর নেতৃত্বে মাদক, ছিনতাই, চোর ও অপরাধীদের জোন চরপাড়া, ব্রহ্মপল্লীসহ বেশ কয়েকটি এলাকায় মাদক, ছিনতাই, চুরি বন্ধে “ব্লক রেইড” দিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত এসপি আল-আমীন মাদক, ছিনতাই, চুরি ও অপরাধীদের বিরুদ্ধে পুরো একশনে ছিলেন। অভিযানে ১১ জন মাদক সেবী ও ব্যবসায়ী গ্রেফতার হয় এবং তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন এর নেতৃতে সরেজমিনে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান (পিপিএম) এবং অভিযান চলাকালীন সময় সঙ্গে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার)সহ প্রমুখ।

এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন, নগরের ১নং-২নং-৩নং ফাড়ির অফিসারগণসহ শতাধিক পুলিশ সদস্য।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article