জামালপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শেলু আকন্দের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ প্রেসক্লাব ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। সোমবার দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে প্রতবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সরকার আবদুর রাজ্জাক,সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, মতিন রহমান, এ.কে এম নুর আলম নয়ন, এম.এ ছালাম মাহমুদ, মনিরুজ্জামান মনির, সুলতানুল আরেফীন আদিত্য,আলমাছ আলী,আবু সায়েম প্রমূখ। বক্তারা সাংবাদিক শেলু আকন্দের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


