20.7 C
Munich
Wednesday, June 17, 2026

ময়মনসিংহের এসপি শাহ্ আবিদ মানবিকতার দৃষ্টান্ত রাখলেন

Must read

সুমন ভৌমিকঃ শীতে কাঁপা ময়মনসিংহ নগরের থানারঘাট বধ্যভূমি এলাকায় ব্রহ্মপুত্র পাড়ের ছিন্নমূল মানুষের পাশে দাড়ালেন শাহ্ আবিদ হোসেন। উপহার দিলেন উষ্ণতা। শীতের কম্বল। ১৮ ডিসেম্বর বুধবার অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার রাখলেন মানবতার দৃষ্টান্ত। শীত মৌসমে গরম কাপড়ের অভাবে কষ্ট পাওয়া প্রান্তিক শ্রেনীর সাধারণ মানুষের পাশে সবার আগে স্বীয় উদ্দ্যোগে বিতরণ করলেন কম্বল। নগরের রেলষ্টেষন ও হরিজন পল্লীতে গরিব, ছিন্নমূল ও ভাসমান মানুষজন এর মধ্যে শীতের কম্বল বিতরণ করে জেলা পুলিশের পক্ষে জানান দিলেন মানুষ মানুষের জন্য।

রেল জংশনে থাকা ঠিকানাহীন ভাসমান নারী-পুরুষ ও শিশুরা পুলিশ সুপারের দেয়া কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
মাঝ বয়সী জমিলা, দিনমুজুর মিন্টু ও হতদরিদ্র রোকেয়ারা কম্বল পেয়ে জানান, এই পাওয়া তাদেও কাছে ছিল আশাতীত।
হরিজন পল্লীতে বসবাসরত পরিবারগুলোর সদস্যরা পুলিশ সুপারের কম্বল পেয়ে খুশী হন। তাদের কথা, আমরা শীতে কত কষ্ট করি। আমাদের দুঃখ-যন্ত্রণার পাশে এসপি সাহেবের দেয়া শীত বস্র খুব কাজে লাগবে।

শীত বস্র বিতরণকালে ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা সংস্থার ওসি শাহ্ মোঃ কামাল আকন্দ, ট্রফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স ও কমিউনিটি পুলিশিং) উজ্জল সরকার প্রমুখ।

থানারঘাট বধ্যভূমি এলাকায় পুলিশ সুপারের শীত ব¯্র বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান ও হরিজন পল্লীতে শীত ব¯্র বিতরণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article