জামালপুরের বকশীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংঘের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, মানব বন্ধন, আলোচনাসভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজল হক, সাধারণ সম্পাদক এম.শাহীন আল আমীন ও উন্নয়ন সংঘের কর্মকর্তা হামিদুর রহমান ।
আলোচনা সভা শেষে উপজেলা নিবার্হী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার উপস্থিত সবাইকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
বকশীগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত


