24.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জের মানুষ গড়ার কারিগর সিরাজ স্যা‌রের দাফন সম্পূর্ন

Must read

বকশীগঞ্জ উপ‌জেলার মানুষ গড়ার কারিগর শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ স্যারের জানাযা নামাজ শেষে দাফন সম্পূর্ন  হয়েছে । মরহুমের জানায‌া নামাজ সোমবার দুপুর ২:৩০ মিনিটে তাঁর নিজ বাড়ি শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর বড় বাড়িতে অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জের সুনামধন্য ঐ‌তিহ্যবাহী শিক্ষা প্র‌তিষ্ঠান এন এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বি‌শিষ্ট ইংরেজি শিক্ষক ছিলেন তিনি।

রবিবার বিকাল ৪:৩০ মি‌নি‌টে সবার প্রিয় শিক্ষক ই‌ন্তেকাল ক‌রে‌ন, মৃত্যুকা‌লে স্যারের বয়স হ‌য়ে‌ছিল প্রায় ৭২ বছর। তি‌নি দীর্ঘ‌দিন যাবত জ‌টিল রোগ‌ে চি‌কিৎসাধ‌ীন ছি‌লেন। প্রিয় স্যা‌রের এ মৃত্যু‌তে ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ বকশীগঞ্জ ও শ্রীরবদী উপজেলার হাজার হাজার মানুষ তার জানাযা ও দাফনে অংশ গ্রহন করেন।‌

এসময় জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন, কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যান হা‌মিদুল্লাহ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সি‌দ্দিক,বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক ফকরুজ্জামান মতিন সহ আ‌রো অ‌নে‌কে। সবাই তাদের বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article