14.6 C
Munich
Tuesday, June 16, 2026

এই গল্পের নায়ক একজন পুলিশ অফিসার ফারুক হোসেন

Must read

সুমন ভৌমিকঃ ১ ডিসেম্বর। জাতীয় পতাকা মিছিল কর্মসূচিটি ছিল সম্মিলিত সামাজিক আন্দোলনের। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহে র‌্যালী ও সমাবেশ হয়। কর্মসূচীর সূচনা পয়েন্ট শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিকেলে ৩টায় কর্মরত পুলিশের টিম আগমন করে। ১ নং ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক হোসেন আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। যথাসময়ে পতাকা মিছিল শুরু হয়। গন্তব্যঃ টাউন হল-শহীদ মিনার চত্বর।

সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আশিক চৌধুরী রিকশাযোগে মিছিলে অনুগামী হন তার সঙ্গে ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক কবি আমিনুল হাসান। উভয়ই প্রবীণ ও কিছুটা অসুস্থ। তিনি যখন রিকশায় চড়ে বসছিলেন সে সময়ে এসআই ফারুক হোসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি আশিক চৌধুরীকে রিকশায় উঠতে সাহায্য করেন। শুধু তাই নয়, দ্রæত রিকশাওয়ালাকে ভাড়া বাবদ ২০ টাকা নিজ পকেট থেকে দিয়ে দেন। তিনি বলেন “জাতীয় পতাকা মিছিলে অংশ নিচ্ছেন শুভেচ্ছা থাকলো”। আপত্তি করেও এ সুদর্শন পুলিশ অফিসারকে নিবৃত্ত করা গেল না।

বিদেশে পুলিশ  রাস্তা পারাপারে জনগণকে সহযোগিতা করে থাকে। এমন গল্প সবার জানা। ময়মনসিংহের পুলিশের জনবান্ধব নীতি আর অসামান্য সৌজন্য বোধের এই দৃষ্টান্ত দেখা গেল। যে গল্প ভোলা যায় না। যা বিদেশী পুলিশী ভূমিকাকেও যেন হার মানানো।

সেদিন একজন দেশপ্রেমিক, প্রতিশ্রæতিশীল তারুণ্যদীপ্ত পুলিশের প্রগাঢ বিনয় আর মানবিক মূল্যবোধের সুন্দর একটি ছোট্ট নজির রাখার ঘটনায় সাংবাদিকদ্বয় অভিভূত না হয়ে পারেননি। কৃতজ্ঞতা ফারুক হোসেন। ধন্যবাদ পুলিশ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article