মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ দক্ষিন বাজার যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল শুরু হয়। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মোহম্মদ আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর ও জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদীন।
কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন আন্তজাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা হযরত মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদী, হযরত মাওলানা ওবাইদুর রহমান হুযাইফী, হযরত মাওলানা ক্বারী রেজাউল করিম খাঁন, হযরত মাওলানা আবুল কাশেম শেরপুরী ও হযরত মাওলানা মুফতি মুহিব হাসান।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মানিক সওদাগর, আব্দুল হামিদ, এস.এম আবু সায়েম, হযরত আলী আকন্দ, আলহাজ্ব বাদশা আলী, আলহাজ্ব আব্দুল ওহাব আলী, হাসান বিন রফিক,মোঃ মাসুমুল হক সিদ্দিকী, মোঃ আশরাফুল ইসলাম বাবু, মোঃ সুলতান মাষ্টার, মোঃ আবু রায়হান আনাহার, মো নাবিল, আলহাজ্ব কোব্বাছ আলী মাষ্টার, আলহাজ্ব সৈয়েদ আলী মাষ্টার, আলহাজ্ব আঙুর সওদাগর, আলহাজ্ব আমীর হামজা, আলহাজ্ব একরামুল হক, আলহাজ্ব মোখলেছুর রহমান।
ওয়াজ মাহফিল পরিচালনা করেন মুফতি হযরত মাওলানা জাকির হোসাইন আশরাফ।


