সুমন ভৌমিকঃ ১২ নভেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে গিয়ে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য পদোন্নতি প্রাপ্ত ৮ অতিরিক্ত ডিআইজি।
আজ বুধবার তাদেরকে র্যাঙ্কব্যাজ পরানো হবে। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার শ্যামল কুমার নাথ ও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান।


