18.9 C
Munich
Monday, June 15, 2026

মুজিববর্ষকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের বর্ণাঢ্য আয়োজন

Must read

সুমন ভৌমিকঃ ডেট লাইন ১৪ নভেম্বর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ময়মনসিংহে আসছেন। এ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশে চলছে সাজসাজ বর। নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। এ উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি পৃথক পৃথক বক্তব্য দিয়েছেন। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

১৪ নভেম্বর পুলিশ লাইনে “বঙ্গবন্ধুর ম্যুরাল” উদ্বোধন করা হবে। সেই সাথে ময়মনসিংহে অললাইন জিডি কার্যক্রম পরীক্ষামূলকভাবে উদ্বোধন হবে। হবে আন্তঃ জেলা পুলিশ সুপার’ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন এবং কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ।
মুজিববর্ষকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী ও বছরব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে ময়মনসিংহ জেলা পুলিশ এ কর্মসূচির আয়োজন করেছেন।

“মুজিব বর্ষে মুক্তির পথে সত্যকে জানবো, অন্ধকার ঠেলে সমৃদ্ধ ময়মনসিংহ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এক্ষেত্রে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এর ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি। শাহ আবিদ হোসেন ইতোমধ্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসাবে অনলাইন জিডি কর্মসূচি চালু হচ্ছে। রাজধানী ঢাকাসহ ময়মনসিংহে এ কার্যক্রম চালু হতে যাচ্ছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও ভালুকা মডেল থানায় অনলাইন জিডি (লস্ট এন্ড ফাউন্ড) পরীক্ষামূলক ভাবে চালু হবে। যার উদ্বোধন হবে ১৪ নভেম্বর। রাজধানীর বাইরে ময়মনসিংহ জেলায় কেবলমাত্র এই অনলাইন জিডি চালু হচ্ছে।

ময়মনসিংহ জেলা পুলিশের এসব কর্মসূচিকে সামনে রেখে এর সাফল্য কামনা করে ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি তার বক্তব্যে বলেন-২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত মুজিববর্ষকে সামনে রেখে জেলা পুলিশ যে কর্মসূচি হাতে নিয়েছে তা সময়োপযোগী। মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন উপলক্ষ্যে যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। এতে আপামর জনগণের মধ্যে সচেতনতা আসবে। বিভাগীয় কমিশনার বলেন, আমরা মাদক, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নারীর ক্ষমতায়ন চাই। ইভটিজিং, বাল্য বিয়ে নারী ক্ষমতায়নের অন্তরায়। তিনি বলেন, মুজিববর্ষে আমাদের প্রত্যাশা সুন্দর সুষ্ঠু সমাজ বিনির্মান। আমরা আশাবাদী আমরা সুন্দর ভবিষ্যৎ পাবো।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তার বক্তব্যে জেলা পুলিশ ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।
ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, ময়মনসিংহে পুলিশ লাইনে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ম্যুরালের মুজিব কোর্টে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন থাকবে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাইন মাঠে আন্তজেলা পুলিশ সুপার মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং এর মহাসমাবেশ এর আয়োজনটি হবে বর্ণাঢ্য।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ জেলার সকল সংসদ সদস্য যথাক্রমে হাফেজ রুহুলআমীন মাদানী, এডঃ মোঃ মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান, ফাহমী গোলন্দাজ বাবেল, জুয়েল আরেং, কাজিম উদ্দিন আহমেদ ধনু, মনিরা সুলতানা মনি, সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ জহিরুল হক, নাগরিক আন্দোলন সভাপতি আনিসুর রহমান খান, দেশ বরেন্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, জাদুকর জুয়েল আইচ, জেলা প্রশাসক মিজানুর রহমান ছাড়াও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক মতিউর রহমান ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আমীর আহাম্মদ চৌধুরী রতন বিশেষ অতিথি থাকবেন। এছাড়াও বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ও ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।

সভাপতিত্ব করবেন পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসনে বিপিএম (বার) (অতিঃ ডিআইজি)।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article