সুমন ভৌমিকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখা মঙ্গলবার সাবেক ধর্মমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে।
মঙ্গলবার সন্ধ্যায় শিববাড়িস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক এড. আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শাহরিয়ার খান রাহত, যুগ্ম আহবায়ক আখেরুল ইসলাম সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন শাহীন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সহ-সভপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার প্রমুখ নেতৃবৃন্দসহ আওয়ামী যুবলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিলে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন-“স্যার আমাদের বটবৃক্ষ। তিনি ময়মনসিংহের প্রাণের নেতা। ময়মনসিংহের আওয়ামী রাজনীতির সিংহপুরুষ। উন্নয়নের রূপকার” নেতা-কর্মী বানানোর কারিগর। তিনি দ্রুত আরোগ্য লাভ করে ফের ময়মনসিংহের মাটিতে ফিরে এসে নেতৃত্ব দিবেন সকলে এই দোয়া করেন।


