12 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে পাঠশালার শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

Must read

বকশীগঞ্জে বিনামূল্যে পাঠদান “পাঠশালার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের দক্ষিন বাজারস্থ্য অবস্থিত “পাঠশালায়”এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। সভাপতিত্ব করেন পাঠশালার প্রতিষ্ঠাতা মন্ডলীর অন্যতম সদস্য ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ইমামবাগ দরবার শরীফের পীর আলহাজ¦ ক¦ারী মোহাম্মদ ইদ্রিস আলী। পাঠশালার অন্যতম শুভাকাঙ্খী শিক্ষানুরাগী মনিরুজ্জামান মনিরে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঠশালার প্রতিষ্ঠাতা ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,আতিক সিদ্দিকী,পাঠশালার শিক্ষার্থীদের মামা হিসেবে খ্যাত রফিক বাগ,সাংবাদিক এম এ ছালাম মাহমুদ,পাঠশালার শিক্ষক জাহিদুল ইসলাম পলাশ,খন্দকার আবদুল্লাহ,আনিছুর রহমান, কামরুজ্জামান লিটু,ওয়াসিম বিল্লাহ,মো.রোমান,ওয়াজেদ আলী,সুলতানুল আরেফীন আদিত্য,নিশাত তাসনিম বৃষ্টি,নসকর আলী,দিগন্তসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article