12 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সংকান্ত বিষয়ে উপজেলার কর্মকতা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক।

আজ দুপুরে উপজেলা গ্রন্থাগার মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর,থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,মুক্তিযোদ্ধা আফসার আলী,ডিজিএম আক্তারুজ্জামান,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,এন.এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন ও মাওলানা হামিদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন,যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানঁ,অধ্যক্ষ বজলুর করিম তালুকদার,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ সহ সভায় শিক্ষক,ইমাম রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক,নিকাহ রেজিষ্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article