স্টাফ রির্পোটার, জামালপুরঃ জামালপুর দেওয়ানগঞ্জ সানন্দবাড়ীতে আবুসামা আকন্দ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এবং একটি আনন্দ মিছিল সানন্দবাড়ী বাজার প্রদক্ষিণ করে দলীয় অফিসের সামনে গিয়ে আলোচনা সভা করেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আবুসামা আকন্দ, তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধুর সহপরিবার শেখ ফজুলল হক মনির ও জাতীয় চার নেতার খুনিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার জন্য জোর দাবী জানান। সেই সাথে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চর আমখাওয়া ইউনিয়ন শাখা অন্যায় অনিয়ম ও দূর্নীতির বিরুন্ধে কাজ করে যাবে বলে ঘোষনা দেন। পরিশেষে দল ও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মো: ফতেহুল বারী আকন্দ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ চর ইউনিয়ন শাখার বক্তব্য এর মাধ্যমে আলাচনার সভার সমাপ্তি ঘোষনা করা হয়।


