7.9 C
Munich
Sunday, May 17, 2026

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অধ্যক্ষ মতিউর রহমান এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের আশু রোগমুক্তি কামনায় দিনব্যাপী কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

১১ নভেম্বর রবিবার শিববাড়ি দলীয় কার্যালয়ে এ আয়োজনে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগ যুগ্ম.সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু। দোয়া মাহফিলে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীগণ অংশ গ্রহন করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সফল ধর্মমন্ত্রী মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতা-কর্মীরা তার আশু রোগমুক্তি কামনা করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান বলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহে আওয়ামী লীগের রাজনীতিতে সিংহ-পুরুষ। তিনি তিল তিল করে ময়মনসিংহে আওয়ামী লীগকে গড়ে তুলেছেন। ময়মনসিংহ মাটি ও মানুষের নেতা বলতে একমাত্র তাকেই বুঝায়। মাটি ও মানুষের নেতা শব্দটি তাকে ছাড়া আর কাউকে এডজাস্ট করে না।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অধ্যক্ষ মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বীরদর্পে ময়মনসিংহ বিজয় করেন। তিনি রাজনীতির ইন্সষ্টিটিউট। তার বক্তব্য ও সাংগঠনিক দক্ষতায় নেতা-কর্মীরা অনুপ্রাণিত হয়েছে। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

তার আশু রোগমুক্তি কামনা করে নেতৃবৃন্দরা উপলব্দি করেন, ময়মনসিংহের রাজনীতিতে তার গুরুত্ব ও প্রয়োজন অনস্বীকার্য।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, মোহাম্মদ আলী জিন্না, আব্দুর রহমান আল হোসাইন তাজ, আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খোকন, জেলা যুবলীগের আহবায়ক আজাহারুল ইসলাম, সাবেক যুবলীগের সভাপতি অধ্যাপক গোলাম সারোয়ার, সাবেক শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রাজ্জাক ঊষান সহ সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article