12 C
Munich
Sunday, May 17, 2026

মতিউর রহমান ময়মনসিংহে আঃ লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ উদ্বোধন করেন

Must read

সুমন ভৌমিকঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও সুশৃঙ্খল করতে হবে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান জননেতা সাবেক ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য ফরম বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেছেন।

৬ নভেম্বর বুধবার তিনি শিববাড়ি দলীয় অফিসে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য পদের আবেদন ফরম বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, আওয়ামী লীগসহ প্রত্যেকটি অঙ্গসংগঠনের মূলনীতি হবে সুশৃঙ্খল। নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন তা ঐক্যবদ্ধভাবে মেনে চলতে হবে।

ময়মনসিংহ মহানগর আওয়ালী লীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু; মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লুসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দরা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত শুদ্ধি অভিযানকে তৃণমূল পর্যায় পর্যন্ত সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগে যাতে অনুপ্রবেশকারীর ঠাঁই না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখে সকলকে দলে দলে যোগ দান করার আহবান জানান।

ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এহতেশামুল আলকে ফরম দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

ময়মনসিংহ মহানগরে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ডকে এগিয়ে নিতে ১২ জনকে আহবায়ক করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের আহবায়করা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ, শাহজাহান পারভেজ, সিটি কাউন্সিলর তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, বুলবুল আহম্মেদ সহ প্রমুখ।

আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য পদের ফরম বিতরণ উপলক্ষ্যে মুঠোফোনে জানতে চাইলে, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা চলছে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article