মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় আবারও হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার সন্ধ্যা থেকে প্রায় ৪০টি বন্য হাতির একটি দল বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। জানাযায় গত সোমবার থেকে বন্য হাতির দলটি ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিল। খাদ্যের সন্ধানে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
হাতী দেখতে একদিকে যেমন উৎসাহী মানুষের ভিড়, অন্যদিকে ওই অঞ্চলের মানুষদের প্রাণহানি এবং ঘরবাড়ি–ফসল নষ্টের আতঙ্ক গ্রাস করেছে।
বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া,সোমনাথপাড়া, গারোপাড়া, টিলাপাড়া, যদুরচর, ও মীর্ধাপাড়াসহ ছয় গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম আতংকে আছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান,সন্ধ্যা থেকে ভারতীয় বন্য হাতির দলটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের লোকালয়ে প্রবেশ করে। পূর্বপ্রস্তুতি না থাকায় স্থানীয়রা জেনারেটরের মাধ্যমে আলোকসজ্জা করে হাতি তাড়ানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা নুরনবী, আবু হেলাল জানান, প্রতি বছর বন্য হাতি আমন কাটার সময় খাদ্যের সন্ধানে বাংলাদেশে প্রবেশ করে থাকে। কিন্তু এবার অনেক আগেই হাতির দল বাংলাদেশে এসেছে। স্থানীয় কৃষকরা তাদের ঘরবাড়ি-ফসল রক্ষার জন্য কেউ আগুন জ্বালিয়ে আবার অনেকেই জমির ফসলের চারিদিকে বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করে রক্ষা পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।
বিস্তারিত আসছে………………….


