13.4 C
Munich
Tuesday, May 26, 2026

শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি

Must read

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ৯ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। অাজ সোমবার ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার এই ৯ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ পাওয়া নতুন ৯ বিচারপতি হলেন— জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ শাহেদ নূর উদ্দিন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট কাজী এবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এরই মধ্যে নিয়োগ পাওয়া ৯ জন অতিরিক্ত বিচারপতিকে দায়িত্ব দিয়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ পূনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article