টাঙ্গাইলে যমুনা নদীর পানি একদিকে কমতে শুরু করেছে অন্যদিকে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের বেলটিয়া ও গরিলাবাড়ি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকে আছেন নদী পাড়ের মানুষ। এ অবস্থায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।


