15.1 C
Munich
Tuesday, May 26, 2026

শহিদ এয়ার ট্রাভেলসের উদ্যোগে সরিষাবাড়ীতে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা

Must read

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার সরিষাবাড়ী হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে শহিদ এয়ার ট্রাভেলসের উদ্যোগে এহসান এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৬ জন নারী হজ্বযাত্রী ও ৯৭জন পুরুষ্র হজ্বযাত্রী মোট ১৫৩ জন হজ্বযাত্রী অংশগ্রহণ করেন। হজ্বযাত্রীদের মাঝে ট্রাভেলস ব্যাগ, পাসপোর্ট ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়েছে।
দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা আলহাজ হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় পরিচালনা করেন শহিদ এয়ার ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী ও সরিষাবাড় হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফেজ মাওঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় হাজীদের হজ্বকালীন সময়ে মক্কা-মদিনায় অবস্থানসহ হজ্বে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণকারী হজ্বযাত্রীরা জানান, এই প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক কিছু জানলাম। এখন মনে হচ্ছে ইনশাআল্লাহ হজ্বে আমাদের আর সমস্যা হবেনা। বিগত বছরগুলোতে হজ্বে যাওয়া অনেক হাজী বলেন, শহিদ এয়ার ট্রাভেলস প্রতি বছরই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে থাকে। এ প্রশিক্ষণ কর্মশালা হাজীদের জন্য অনেক সহায়ক। স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেন সরিষাবাড়ী হাফেজিয়া মাদ্রাসা শিক্ষকমন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article