15.1 C
Munich
Tuesday, May 26, 2026

ঝিনাইদহে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে পানিতে ডুবে মমতাজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রফিকুল ইসলামে মেয়ে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বাড়ি পাশে পুকুরের ধারে শিশু মমতাজ খাতুন খেলা করছিল। কোন এক সময় খেলতে খেলতে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুরে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। পরে তার স্বজনরা শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article