18 C
Munich
Tuesday, May 26, 2026

ওয়াডে ইউ.পি সদস্য নাছিমা আক্তার মায়ার শপথ অনুষ্ঠিত

Must read

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার মায়ার শপথ অনুষ্ঠান বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা তাকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ঐ ওয়ার্ডের সদস্য নাছিমা আক্তার মায়া পদত্যাগ করে গত ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করায় সংরক্ষিত ওয়ার্ডটি শূণ্য ঘোষিত হয়। পরে গত ৩০ জুলাই ঐ শূণ্য আসনে আবারও নাসিমা আক্তার মায়া প্রতিদ্বন্দীতা করে সংরক্ষিত সদস্য নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article