29.2 C
Munich
Tuesday, May 26, 2026

“দৈনিক উর্মিবাংলা প্রতিদিন” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

Must read

স্টাফ রিপোর্টারঃ দৈনিক উর্মি বাংলা প্রতিদিন এর ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানটি ছিল জনাকীর্ণ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ সম্পাদক প্রকাশক। তিনি বলেন, পত্রিকার শহর ময়মনসিংহে সংবাদমাধ্যমের দায়বদ্ধতা ব্যাপক। এ জন্য সাহসের সাথে বস্তুনিষ্ট সাংবাদিকতা চর্চা গুরুত্বপূর্ণ।

দৈনিক উর্মি বাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক এর সভাপতিত্বে জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমের সম্পাদক- প্রকাশক, সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম ফারুক, মাটি ও মানুষ এর ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, দৈনিক মোহনা সংবাদ ডট কম প্রধান সম্পাদক মনির চৌধুরী, দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মাহমুদুল হাসান রতন। সাংবাদিক দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর বার্তা সম্পাদক বদরুল আমিন, স্টাফ রিপোর্টার রোকসানা আক্তার। দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর প্রকাশক লায়ন আব্দুল লতিফ লায়ন, নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, ব্যবস্থাপনা সম্পাদক সঞ্জীব সরকার ফোনে শুভেচ্ছা জানান। দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন দৈনিক আজকের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার রনি বসু, মুভি বাংলা টিভি’র ময়মনসিংহ প্রতিনিধি মোশারফ হোসেন শুভ প্রমুখ।

দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, নাগরিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা শুভেচ্ছা বার্তা পাঠান।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ দৈনিক উর্মিবাংলা প্রতিদিনকে শুভেচ্ছা জানান।

দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক সকলকেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, পাঠক স্বার্থ আর জনস্বার্থ আমাদেরকে সত্য প্রকাশে অবিচল করে রাখে। দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর বার্তা সম্পাদক বদরুল আমীন বলেন, সমাজের কল্যানে অন্যায়-অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে উর্মিবাংলা প্রতিদিন আপসহীন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article