29.2 C
Munich
Tuesday, May 26, 2026

জননেত্রী শেখ হাসিনা সংগঠনের অভ্যন্তরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছেন-শান্ত

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলে শান্তিপূর্ন সাংগঠনিক তৎপরতার উৎকর্ষতা বিধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেছেন।

২৯ সেপ্টেম্বর রোববার নগরীর জুবেদা কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। সভায় মহানগর আওয়ামী লীগ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবগঠিত ২৯ ও ৩০ নং ওয়ার্ড কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের আগে মহানগরের নবগঠিত অন্যান্য ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা নাজমা ইসলাম, সহ-সভাপতি ময়মনসিংহ সিটি করর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, জননেত্রী শেখ হাসিনা সংগঠনের অভ্যন্তরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার মাধ্যমে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন।
দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগও শান্তিপূর্ন রাজনীতি চর্চার মাধ্যমে দেশের উন্নয়নের গতিধারা বজায় রাখার জন্য কাজ করে যাবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article