সুমন ভৌমিকঃ বার মাসে নয় বার শ্রেষ্ঠ হন তিনি। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের স্বীকৃতির এই রেকর্ড এসেছে মাদক ও অন্ত্র উদ্ধারের জন্য। ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই আকরাম হোসেন রেঞ্জ পুলিশের ধারাবাহিক সাফল্য অর্জন করে চলেছেন। তিনি ময়মনসিংহ জেলার একজন আলোচিত গোয়েন্দা।
রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি’র হাত থেকে এ পর্যন্ত নয় বার রেঞ্জ শ্রেষ্ঠ ডিবি এসআই পুরস্কার নিয়েছেন। রেঞ্জ ছাড়াও জেলা পুলিশের মাসিক মূল্যায়নেও আকরাম হোসেনের ধারাবাহিক সাফল্যের নজির রেখেছেন। আজ ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ রেঞ্জ অফিসে রেঞ্জ শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার অজর্নের অনুভূতিতে তিনি প্রতিবেদককে জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এর নির্দেশনায় ও ডিবি ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই সফলতা অর্জন করতে পেরেছি।


