সুমন ভৌমিকঃ ময়মনসিংহের ডিবি’র ওসি শাহ মোঃ কামাল আকন্দ পিপিএম (বার) এবারও রেঞ্জে সেরা হযেছেন। তবে আশ্চর্য়ের বিষয় হলো ১২ মাসে ১১ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। এটি বিরল ঘটনা।
ডিবি ওসি শাহ কামাল মাদক ব্যবসায়ী, অস্ত্রবাজ, সন্ত্রাসী ও চুরি-ডাকাতির, খুন-ধর্ষন এর মতো মারাত্মক অপরাধের ঘটনার সাথে জড়িত অসংখ্য সঙ্গবদ্ধ অপরাধী চক্রকে সাহসিকতার সাথে গ্রেফতার করে আইনের আওতায় এনে ময়মনসিংহ জেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। মাদক ও অপরাধ নিমূলে তিনি নিজের যোগ্যতাকে শতভাগ উজার করে দিয়েছেন।
পুলিশ সুপার শাহ আাবিদ হোসেন এর নির্দেশনায় শাহ কামাল দক্ষতার সহিত কাজ করে যাচ্ছেন। আর মাদক বিরোধী অভিযানে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের নজির রেখে চলেছেন। মাদকের পাশাপাশি ময়মনসিংহে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিমূলে ওসি শাহ কামাল এর ভ‚মিকা প্রশংসনীয়। অপর দিকে জেলায় অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হওয়ার একাধিক ঘটনার রহস্য উন্মোচন করেছেন।
ময়মনসিংহবাসীর আইনশৃঙ্খলা নিশ্চিত করতে শাহ কামাল সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। মাদকের বিরুদ্ধে তার রয়েছে জিরো টলারেন্স।
অপরাধী যত ক্ষমতাশালী হোক না কেন, আইনের আওতায় আনতে তিনি কখনো কর্ণপাত করেন না। তার দায়িত্বশীল কর্মদক্ষতায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা পুলিশ বিভাগে সুনাম এর ভাগিদার। সবই সম্ভব হয়েছে ওসি ডিবি শাহ কামালের মেধা, দক্ষতা, যোগ্যতা ও নিয়মনিষ্ঠা প্রতিফলনে। তিনি জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করে নিয়েছেন।


