Friday, July 10, 2026

চৌকষ এসপি শাহ আবিদ পেশাদারিত্বের অবদান রাখায় রেঞ্জে আবারও সেরা

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের এসপি শাহ আবিদ হোসেন বিপিএম (বার) ময়মনসিংহ জেলায় আইন-শৃংখলা পরিস্থিতি জিরো টলারেন্সে রেখেছেন। তিনি জেলা পুলিশ বাহিনীকে দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করার ফলে ছিনতাইকারী, অপহরণকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও রাঘব-বোয়াল গ্রেপ্তারে ময়মনসিংহ জেলা পুলিশ বিশাল সফলতা  পেয়েছে। অপরাধ দমনে তিনি সর্বদাই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থাকে জেলায় সংঘটিত কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটনে ও শীর্ষ অপরাধীদের দমনে বিশেষ কাজে লাগিয়েছেন। অপরাধ দমনে জনগণের আশার প্রতিফলন ঘটায় তিনি বহুবার আলোচিত ও প্রশংসিত হয়েছেন।

পুলিশ বিভাগে একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজেকে তুলে এনেছেন অনেক উর্ধে। দায়িত্বশীল কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে এবারও তিনি পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছেন। তিনি ময়মনসিংহ রেঞ্জে ৫বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

রেঞ্জে পুরস্কার পাওয়া যেমন একটি বিষয়, ঠিক তেমনি একটি বিষয় হচ্ছে সেটি হলো পুলিশ সুপার হিসেবে তিনি খুবই সৎ। বর্তমানে পুলিশ বাহিনীতে সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হাতে গুনা খুবই কম। তিনি সব সময় রয়েছেন বিতর্কের উর্ধে।

এছাড়াও এসপি শাহ আবিদ এর আরেকটি গুন আছে “সেটি হলো অপরাধী ব্যক্তির সুপরিশ কর্তা যতবড় প্রভাবশালী হোক না কেন তিনি ওটাকে কখনো গুরত্ব দেন না”! আইন নিজস্ব গতিতে সব সময় চলবে তিনি সেটিকে প্রধান্য দেন। তিনি ময়মনসিংহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখেছেন। জানমালের নিরাপত্তা বিধানে সাবর্ক্ষনিক নজরদারী ও টহলাভিযান জোরদার রেখেছেন।

এসপি শাহ আবিদ এর দায়িত্বশীল ও কঠোর নির্দেশনায় জেলা পুলিশ ময়মনসিংহ সাফল্যের নজির রেখে চলেছে। পেয়েছেন জনগণের আস্থা, ভালবাসা ও বিশ্বাস।

 

 

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article