উর্মি বাংলা প্রতিদিন রিপোর্টঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যেগে আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানব বন্ধনে ময়মনসিংহ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেত্রী ফারজানা রহমান হোসনা’র নেতৃত্বে বিশাল শোডাউন করে জেলা মহিলা দল।
উক্ত মানব বন্ধনে সভাপতিত্ব করেন, দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উক্ত মানব বন্ধনে নিজস্ব ব্যানার’সহ উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন, মহিলা দলের নাজমুন নাহার সভাপতি হালুয়াঘাট থানা মহিলা দল, খোদেজা বেগম যুগ্ম সম্পাদক শহর মহিলা দল, শারমিন আক্তার সভাপতি মল্লিক বাড়ী ইউনিয়ন ভালুকা থানা, সাইদা মাসরুর যুগ্ম সম্পাদক শহর মহিলা দল, হাসনা হাদি সভাপতি শহর মহিলা দল’সহ প্রায় শতাধিক নেত্রীবৃন্দ।


