7.9 C
Munich
Sunday, May 17, 2026

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৫ শতাংশ ডেঙ্গু রোগী

Must read

চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৫ শতাংশ ডেঙ্গু রোগী।
চলতি বছরের শুরু থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৭২ হাজার ৭৪৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১১ জন। এ পর্যন্ত ৯৫ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১১ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৬৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (২ সেপ্টম্বর সকাল ৮ টা থেকে ৩ সেপ্টম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপসাতালে ভর্তি হয়েছেন ৭৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাহিরে ৪৩৯ জন। নতুন করে আক্রন্ত রোগীর সংখ্যা ১০ শতাংশ কমেছে। এ যাবত ডেঙ্গু রোগে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৪, মিটফোর্ড হাসপাতালে ৬৪, ঢাকা শিশু হাসপাতালে ১৬, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৪, বিএসএমএমইউতে ১৩, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, সম্মলিত সামরিক হাসপাতালে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৬ জন এবং নিটোরে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, রংপুর বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ৫৬ জন, সিলেট বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article