মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ডা:ফাহিম ফয়সাল কল্লোল চিকিৎসা খাতে এফসিপিএস (জেনারেল সার্জারী) ডিগ্রি অর্জন করেছেন। সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে তিনি এ ডিগ্রি লাভ করেন। ডা:ফাহিম ফয়সাল কল্লোল বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্ট্রার হিসেবে কর্মরত আছেন।
ডা:ফাহিম ফয়সাল কল্লোল বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকার ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্রেক্সের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মান্নান ও প্রধান শিক্ষকা ফরিদা ইয়াসমিন কাকলী সুযোগ্য সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১ পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী ডা.তাজনিন জাহান রিমি চিকিৎসা সেবায় নিয়োজিত।
তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। নিজ উপজেলা বকশীগঞ্জে তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতি শুক্রবার বকশীগঞ্জ সদরে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃতি ডায়াগনোষ্টিক কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেন। যার কারণে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো হাতের কাছেই উন্নত চিকিৎসা পাচ্ছেন।


