19.3 C
Munich
Monday, May 25, 2026

সুনামগঞ্জে পাওয়া গেছে নিখোঁজ সাংবাদিক মুশফিককে

Must read

বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পাওয়া গেছে।

গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

আজ (৬ আগস্ট) ভোরে সদরের গোবিন্দপুর এলাকায় একটি মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম।

মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস জানান, মসজিদের সামনে মুশফিকুরকে পড়ে থাকতে দেখে মসজিদের ইমাম স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা পকেটে পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।

এসআই জিন্নাতুল জানান, কে বা কারা মুশফিকুরকে ওই মসজিদের সামনে ফেলে রেখে চলে যায়, তা জানা যায়নি। তখন তার হুঁশ ছিলো। তিনি মসজিদের লোকজনকে বলেন যে, তিনি খুবই কান্ত। তখন তাকে খাবার-পানীয় দেওয়া হয়। তিনি সেখান থেকে মোবাইল ফোনে বাড়িতেও কথা বলেছেন। তার শার্ট-গেঞ্জি ছেঁড়া দেখা গেছে এবং মারধর করার কিছু আলামত পাওয়া গেছে। সেখান থেকে পুলিশ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার জ্ঞান ফিরেছে বলে খবর পাওয়া গেছে। তবে কারও সঙ্গে কথা বলছেন না।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article