কিশোরগঞ্জ প্রতিনিধি: মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু-চিকগুনিয়া রোগ প্রতিরোধ করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কাদির মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংবাদিক রাজিবুল হক সিদ্দিকী প্রমুখ।
সভায় সকলকে বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের পরামর্শ দেয়া হয়।
মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মত বিনিময় সভা


