Thursday, July 2, 2026

জাতীয় শোক দিবস উপলক্ষে অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

Must read

সুমন ভৌমিকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রীবৃন্দ ও প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবার এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও রূহের মাগফেরাত কামনা করেন এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুখ্য আলোচক ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, জাতির জনকের সারা জীবনের লালিত স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ গড়ে তোলা। তিনি ছাত্র ছাত্রীদেরকে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বগ্রহণ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে, সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেন, জাতির জনকের স্বপ্নকে বুকে ধারণ করে প্রতিটি ছাত্র ছাত্রীকে তা বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলতে হবে। জাতির জনকের জীবন ও কর্মের উপর চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article