15.1 C
Munich
Tuesday, May 26, 2026

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ দুর্ধ্বর্ষ ১১ মামলার আসামী গ্রেফতার

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্ত্রাসী জিয়াউর রহমান দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। জিয়াউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article