Thursday, July 2, 2026

পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: পাকুন্দিয়ায় ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহতের নাম চন্দন রবিদাস (৩৮)। সে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি রবিদাস কলোনীর গোপাল চাঁন রবিদাসের ছেলে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই আনন্দ রবিদাস (৩২) কে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই চন্দন রবিদাসের সাথে ছোট ভাই আনন্দ রবিদাসের বিরোধ চলে আসছিল।

এক পর্যায়ে ছোট ভাই আনন্দ রবিদাস ছুরি দিয়ে বড় ভাই চন্দন রবিদাসের বুক ও কপালে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চন্দন রবিদাস লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়।

খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মু. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান ও স্থানীয়দের সহায়তায় ঘাতক আনন্দ রবিদাসকে আটক করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article