15.1 C
Munich
Tuesday, May 26, 2026

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৭

Must read

বেনাপোল সীমান্তে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৃথক অভিযানে বেনাপোল পোর্টথানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীর ছেলে রেজাউল গাজী (৫৬), ভবারবেড় গ্রামের হযরত আলীর ছেলে মহিতুল আলী গাজী (৩৫) বালুন্ডা গ্রামের নাজাহার আলীর ছেলে ইমরান হোসেন (৩৭), দৌলতপুর গ্রামের আফসার আলীর ছেলে রবিউল হোসেন (৪৪), পাটবাড়ি গ্রামের বোরহান মন্ডলের ছেলে আব্দুল গনি (৩২), ভবারবেড় গ্রামের আবু তাহেদের শামিম হোসেন টুটুল (৩৫) ও লক্ষরপুর গ্রামের জটা দাসের ছেলে অশোক দাস (৩৩)।পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article