রংপুর প্রতিনিধিঃ গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার বানিয়ারজান এলাকায় ত্রাণ বিতরণ করে আলোর অনির্বাণ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা।
বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের অসহায় ও দরিদ্রদের মাঝে সেবা পৌঁছে দেয়াই এই সংস্থার উদ্দেশ্যে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন।


