19.3 C
Munich
Monday, May 25, 2026

১০ বাংলাদেশি নারীকে দেহ ব্যবসায় বাধ্য করা হলো মালয়েশিয়ায়!

Must read

১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীকে মালয়েশিয়ায় পাচারের পর দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে দেশটির এক গাড়ি চালককে অভিযুক্ত করেছেন আদালত।

বুধবার (৩১ জুলাই) মালয়েশিয়ার দুটি সেশন কোর্ট তাকে অভিযুক্ত করে।

তবে ওই চালক তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে অস্বীকার করেছেন। অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি।

মালয় মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার বিচারক আজুরা আলওইর আদালতে অভিযুক্ত ৪০ বছর বয়সী চালক সু লিয়ানকে হাজির করা হয়। তিনি অপর এক ব্যক্তির সঙ্গে ভারতীয়সহ আরও আট নারী পাচারেও অভিযুক্ত; যাদের বয়স ১৯ থেকে ৩১ বছরের মধ্যে।

গত ৪ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান তুন ট্যান সিউ সিন এলাকায় ওই নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ভিকটিম ও ১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীর মধ্যে ৩ বাংলাদেশিকে নারীকে এখনও উদ্ধার করতে পারে পুলিশ। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

অভিযুক্ত সু লিয়ানকে ৫০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময়ে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। তবে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট উভয় আদালতে পৃথক অভিযোগের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article