দেশে জুড়ে এখন একটাই আতঙ্ক ‘ছেলেধরা’। আর এ আতঙ্গের বলি হতে হয়েছে রেনুর মতো অনেককে। মা হারিয়েছে তুবার মতো শিশু। কেউ বা আবার হারিয়েছে ভাই-বোন বা প্রিয়জন।
এরই মধ্যে গণপিটুনির ঘটনায় দেশের বিভিন্নস্থানে কমপক্ষে ১২ জন মারা গেছে বলে সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এদিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ জুলাই) কুষ্টিয়ার শিতলাইপাড়ায় এক ভারসাম্যহীন নারীকে গণপিটুনির ঘটনায় ২০ জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে আরো ১৪ জনকে আটক করে পুলিশ।
টাঙ্গাইলের কালিহাতির সয়াহাটে ছেলেধরা সন্দেহে মনু মিয়াকে গণপিটুনির মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ জুলাই জাল কিনতে গেলে মনু মিয়াকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এইচএ/ডিএ


