22.8 C
Munich
Monday, June 15, 2026

গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

Must read

পদ্মা সেতু নির্মাণের জন্য নিরীহ মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোসহ অশালীন শিরোনাম সম্বলিত প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ারের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে মো: শামিম হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশের ক্রাইম টিম।

বুধবার (২৪ জুলাই) ভোরে বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকা থেকে শামিম হোসেনকে আটক করা হয়।

আটককৃত হল, মো: শামীম হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কলকোপা গ্রামের মৃত. ওজিউল্লাহের ছেলে।

এ বিষয়ে বুধবার কুমিল্লা পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম জানান, শামীম হোসেন পদ্মা সেতু নির্মাণের জন্য নিরীহ মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোসহ অশালীন শিরোনাম সম্বলিত প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করে। গভীররাতে ফেসবুকে শামীম হোসেনের পোস্টটি দৃষ্টিগোচরে আসলে জেলা সাইবার ক্রাইম টিমকে তাকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এরপরই জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট মনিটরিং শুরু করে। বুধবার ভোর ৬টায় বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার ব্যবহার করা মোবাইলটি জব্দ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা উত্তরের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান ও অতিঃ পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article