কিশোরগঞ্জ প্রতিনিধি: ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজাহানকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে জেলা শহরের গাইটাল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি মো. শাহজাহান জেলা শহরের গাইটাল এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহানের অবস্থান শনাক্ত করা হয়।
পরে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী শাহজাহান একটি দুর্ঘটনা ঘটিয়ে হত্যা মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।


