24.7 C
Munich
Wednesday, June 17, 2026

কিশোরগঞ্জে প্রেমের টানে ফিলিপিনো তরুণী

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রেম মানে না জাত ধর্ম। প্রেমের কোন সীমানা নেই। প্রাণের আকুতিতে সুদুর ফিলিপাইন থেকে তরুণি প্রেমের টানে কিশোরগঞ্জে ছুটে এসেছেন। ফিলিপিনো এই তরুণীর নাম এনালিনি রোজালেস ফ্লোরেস। তিনি ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজের বাসিন্দা পাপিনিয়ামো সাভান্ডাল ফ্লোরেস এবং ক্রিসটিটা রোজালেস ফ্লোরেস দম্পতির সন্তান।

এদিকে তার প্রেমিকের নাম মো. জহিরুল ইসলাম রাজন। সে কিশোরগঞ্জ শহরের পুরাতন কোর্ট রোডের হাজী মো. আব্দুর রশিদের ছেলে। এনালিনি রোজালেস ফ্লোরেস ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ ভিলেজ থেকে গত ২৭ জুন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট রোডের রাজনের বাসায় চলে আসেন।

এরপর প্রেমিক মো. জহিরুল ইসলাম রাজন এর পরিবারের সম্মতিতে শুক্রবার (৫ জুলাই) মহা ধুমধামে দু’জনের বিয়ে অনুষ্ঠিত হয়।

এর আগে এনালিনি রোজালেস ফ্লোরেস ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতুল ফেরদৌস জান্নাত নাম ধারণ করে। কিশোরগঞ্জের ছেলের সাথে ফিলিপিনো মেয়ের বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজনের সাথে এনালিনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দুইজন দুই দেশের বাসিন্দা হলেও শেষ পর্যন্ত হৃদয়ের টানে একত্রে মিলিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article