চীফ রিপোর্টারঃ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশক্রমে এস.আই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযানে কোতোয়ালী থানাধীন সুহিলা এলাকা হতে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ নবী হোসেন (৪০), মোস্তুফা (৩০), মোঃ লাল মিয়া (৪০), রহুল (৪২), আতাব উদ্দিন (৪৮), খোকন মিয়া (৩২), মোঃ তোফাজ্জল (৩৫) জুয়াড়িদেরকে আটক করে।
এছাড়া তারাকান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন গজহরপুর হতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৩০) ও কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন ওরফে মোশা (৪২) এবং এস.আই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন দিঘারাকান্দা হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়।
ডিবির বরাত দিয়ে জানা গেছে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


