কিশোরগঞ্জ প্রতিনিধি: হত্যাকান্ডের ছয়মাস পেরিয়ে গেলেও কিশোরগঞ্জে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত যুবলীগ কর্মী ইউসুফ মনি জড়িত মূল অভিযুক্তরা আটক না হওয়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দুপুরে জেলা শহরের আখড়াবাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক এনায়েত করিম অমি, আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক, নিহত যুবলীগ কর্মী ইউসুফ মনির ছোটভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন।
নিহত মনির ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন জানান, হত্যাকান্ডে জড়িত মূলহোতা নিয়াজ, নয়ন ও রাজিবসহ কুখ্যাত সন্ত্রাসীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে।


