কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৭ জুলাই) জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
এসডিজির নানাদিক ও বাস্তবায়ন কৌশল নিয়ে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।


